হোম > খেলা > ক্রিকেট

নিজেকে সাধারণ খেলোয়াড় ভাবো, কোহলিকে শোয়েব

এই প্রজন্মের সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি। তাঁর প্রতিভা নিয়ে সংশয় নেই। কিন্তু প্রায়শই প্রশ্ন ওঠে তার আগ্রাসন এবং দাম্ভিকতা নিয়ে। কোহলি নিজেকে অনেক বড় ক্রিকেটার ভাবেন বলেও অভিযোগ আছে। তাঁকে ঘিরে সমালোচনা বেড়েই চলছে। যা ভালো লাগছে না পাকিস্তানের কিংবদিন্ত পেসার শোয়েব আখতারের। 

ভারতের সাবেক অধিনায়ককে এখন থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি পেসার। আজ নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘নিজেকে একজন সাধারণ খেলোয়াড় ভাবো, ব্যাট হাতে নাও এবং শুধু খেলো। লোকজন এখন কোহলির দিকে আঙুল তোলা শুরু করেছে। এটা বিপজ্জনক।’ 

টুর্নামেন্টের এবারের আয়োজনে এখনো কোনো ফিফটি পাননি কোহলি। দুটি ম্যাচে অবশ্য হাফ সেঞ্চুরির আভাস নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। পাঁচ ইনিংসে ২৬.৭৫ গড়ে ১০৭ রান করেছেন বেঙ্গালুরু তারকা। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ব্যাটারকে রান করার তাড়া দিলেন শোয়েব। অন্যথায় কী পরিণতি হতে পারে সেই বার্তাটাও দিয়ে রাখলেন তিনি। 

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব বলেছেন, ‘এটা পারফরম্যান্স ভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ আলাদা নয়, এমনকি বিরাট কোহলিও না। যদি সে কিছু করতে না পারে তাহলে বাদ পড়বে। কিছু বিষয় আছে যা আমি এখনই বলতে পারছি না। একটা নয়, তার মাথায় ১০ হাজার কাজ চলছে। সে ভালো মানুষ, ভালো ক্রিকেটার। দুর্দান্ত ক্রিকেটার। আমি তাকে বলব একই সময়ে একটা বিষয়ে নজর দাও।’

রনি-শিবলির সেঞ্চুরির অপেক্ষায় শেষ প্রথম দিন

সৌদিতে হবে পিএসএল

বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত, দাবি কানাডার

কোহলির কারণেই ক্রিকেট এত পছন্দ জোকোভিচের

ইউরোপের লিগে দল কিনলেন গেইল

‘রানা-তামিমই আমাদের শেষ করে দিয়েছে’

পাকিস্তান নাকি নিউজিল্যান্ড, রানার কাছে কে বেশি ‘স্পেশাল’

পাকিস্তান নিষিদ্ধ করায় মন খারাপ লঙ্কান ক্রিকেটারের

মুখে নয়, বলেই নাহিদ রানার জবাব

জুনে বিসিবির নির্বাচন করতে চান তামিমরা