নারী এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছিল ফাতিমা সানারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে দলটি। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ দুই পয়েন্ট। সেমিফাইনালে যেতে হলে আজ হংকংয়ের বিপক্ষে ন্যূনতম হার এড়ালেই চলবে পাকিস্তানের। হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে তারা। পাকিস্তান-হংকং লড়াই ছাড়াও আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
ক্রিকেট
জিডি ট্রফি
সাড়ে ৯টা, সরাসরি
টি স্পোর্টস
নারী এশিয়া কাপ
হংকং-পাকিস্তান
রাত সাড়ে ৮টা, সরাসরি
টি স্পোর্টস
ফুটবল
লা লিগা
গেতাফে–সেল্তা ভিগো
রাত ১২টা, সরাসরি
এলচে–সোসিয়েদাদ
রাত ১টা ৩০ মিনিট, সরাসরি
টি স্পোর্টস
টেনিস
ইউএস ওপেন
রাত ৯টা, সরাসরি
স্টার স্পোর্টস ১, ২ ও সিলেক্ট ১