হোম > খেলা > ক্রিকেট

সারারাত পার্টির পর কোহলির ডাবল সেঞ্চুরি 

বিরাট কোহলির ফিটনেস সচেতনতার কথা তো অনেকেরই জানা। ফিটনেস ঠিক রাখতে দৈনন্দিন জীবনে নিয়মকানুন বেশ ভালোই অনুসরণ করেন তিনি। ভারতীয় এই ব্যাটার সম্পর্কে অবাক করা তথ্য এবার দিয়েছেন ইশান্ত শর্মা।

২০১২ আইপিএলের পর থেকেই কোহলি ফিটনেস নিয়ে সচেতন হয়েছেন বলে জানিয়েছেন ইশান্ত। তার (২০১২) আগে কোহলি কিছুটা শৌখিন জীবনযাপন করতেন। পার্টিতে প্রায়ই যেতেন ভারতীয় এই ব্যাটার। দিল্লিতে বয়সভিত্তিক দলে একসময় সতীর্থ ছিলেন কোহলি-ইশান্ত। কোহলির সঙ্গে পুরোনো এক স্মৃতিচারণ করলেন ভারতীয় এই পেসার। কদিন আগে এক পডকাস্ট অনুষ্ঠানে ইশান্ত বলেন, ‘কলকাতায় অনূর্ধ্ব-১৯ ম্যাচ খেলছিলাম। সে সারারাত পার্টি করেছিল এবং পরের দিন ২৫০ রান করেছিল। আমি কোহলির সেই অবস্থা দেখেছি। আমার কাছে সবচেয়ে যে ব্যাপারটা বেশি ভালো লেগেছে, তা হলো ২০১২ থেকে তার শরীরের যে অবস্থা পরিবর্তন হয়েছিল। বিশ্বকাপের পর সে অনুশীলন করছিল তবে খাবারের অভ্যাস, মানসিক শক্তি, ক্রিকেট সবকিছুকেই সে অন্য লেভেলে নিয়ে গেছে।’ 

২০০৮ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন কোহলি। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে এখন পর্যন্ত খেলেছেন ৪৯৮ ম্যাচ। ৫৩.৪৪ গড়ে করেছেন ২৫৩৮৫ রান। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ সেঞ্চুরি করেছেন কোহলি। ১০০ সেঞ্চুরি করে এই তালিকায় সবার শীর্ষে শচীন টেন্ডুলকার।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’