হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশে ১৬ অক্টোবর আসছে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্টের প্রথমটি মিরপুরে, পরেরটি চট্টগ্রামে। 

সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮,১৯ ও ২০ অক্টোবর। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভ্রমণে যে কটি দেশের নাগরিকদের সীমাবদ্ধতা ছিল, সে তালিকায় দক্ষিণ আফ্রিকা ছিল না। তবে আগামী মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) তাদের খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে কথা বলে নিচ্ছে। বিসিবি অবশ্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে সফরের ব্যাপারে সব রকম আশ্বস্ত করেছে। 

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে জানিয়েছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোচ্ছে। বিসিবির কাছে যে তথ্য চাওয়া হয়েছে, এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে সব জানানো হয়েছে।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’