হোম > খেলা > ক্রিকেট

নাসিরের জীবনের ‘সেরা ঈদ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিছুদিন আগে পুত্রসন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। সন্তানকে এত দিন সবার আড়ালেই রেখেছিলেন। তবে ঈদের দিন সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে নাসির জানিয়ে দিলেন এবার আনন্দেই কাটছে তাঁর ঈদ।  

নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির একটি রাস্তায় দাঁড়িয়ে ছেলেকে কোলে ছবি পোস্ট করেছেন নাসির। ঈদের নামাজ পড়ার পর সন্তানকে নিয়ে তোলা ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করেন গতকাল রাতেই। 

ছবির ক্যাপশনে নাসির লিখেছেন, ‘আমার জীবনের সেরা ঈদ। আমি ধন্য। আলহামদুলিল্লাহ..., ঈদ মোবারক।’ 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শেষ করেই নিউইয়র্কে বেড়াতে যান নাসির। তাঁর সন্তানের জন্মও সেখানে। গতকাল সেখানে ঈদ উদ্‌যাপন করেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার। 

ডিপিএলের সদ্য শেষ হওয়া আসরে ১৫ ম্যাচে ১৩ ইনিংস ব্যাটিং করেন নাসির। একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে ৩৮.০৯ গড়ে ৪১৯ রান করেছেন প্রাইম ব্যাংকের এই ব্যাটার।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’