হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে

কলম্বোর পি সারা ওভালে আজ শুরু হয়েছে শ্রীলঙ্কা-বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টিরই। পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রথম ওয়ানডে।

এক বিবৃতিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কথা নিশ্চিত করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। এক ইনিংস পুরোও খেলা হয়নি এই ম্যাচে। ৩৬.৪ ওভার ব্যাটিং করে শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ১৫২ রান। এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। পরে আর খেলা চালানো সম্ভব হয়নি।

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ইনিংসের প্রথম বলেই উইকেট পায় বাংলাদেশ। লঙ্কান ওপেনার হারশিতা সামারাবিক্রমাকে এলবিডব্লু করেন জাহানারা আলম। এরপর ষষ্ঠ ওভারে আঘাত হানেন নাহিদা আক্তার। ওভারের চতুর্থ বলে ভিষ্মি গুনারত্নেকে এলবিডব্লু করেন নাহিদা।

গুনারত্নের বিদায়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩২ রান। তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন আতাপাত্তু ও ইমিশা দুলানি। এই দুই ব্যাটার গড়েন ৪১ রানের জুটি। ৩৭ বলে ৪৭ রান করা আতাপাত্তুকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা। এরপর সাময়িক ধ্বস নামে শ্রীলঙ্কার ইনিংসে। ৭৩ রানে ২ উইকেট থেকে মুহূর্তেই হয়ে যায় ৫ উইকেটে ৮৯ রান। আর ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদা।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’