হোম > খেলা > ক্রিকেট

রাতারাতি বদলে গেল আফগানদের করোনার রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৪ ঘণ্টার ব্যবধানে বদলে গেল আফগানিস্তান ক্রিকেট দলের করোনার রিপোর্ট! একদিন আগেই জানা গিয়েছিল, আফগানদের ৮ ক্রিকেটারসহ মোট ১২ জনের করোনা পজিটিভ এসেছে। তবে আজ বুধবার দ্বিতীয় পরীক্ষায় তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ আসে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আজ (বুধবার) সবাই নেগেটিভ এসেছে। সবাই সুস্থ আছেন। আগামীকাল থেকে সবাই ক্যাম্প শুরু করতে পারবেন।’ 

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্ট সিরিজ খেলতে গত শনিবার রাতে বাংলাদেশে আসে আফগানরা। এরপর সিলেটে কন্ডিশনিং ক্যাম্প শুরু করে তারা। তবে গত সোমবার তাদের করোনা পরীক্ষা করা হলে সেখানে ৮ ক্রিকেটার, ৩ সাপোর্ট স্টাফ ও এক ক্রিকেটারের স্ত্রী পজিটিভ আসে। এরপর গতকাল দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলে সবার রিপোর্ট নেগেটিভ আসে।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’