হোম > খেলা > ক্রিকেট

দুশ্চিন্তায় রাতে ঘুম হয়নি অধিনায়ক মুমিনুলের

দেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম দিনগুলোর একটি আজ। টেস্টে প্রথমবার নিউজিল্যান্ডকে মাটিতে নামিয়েছে লাল-সবুজের দল। 

ইবাদত হোসেনের বিধ্বংসী স্পেলে গতকাল চতুর্থ দিনের পড়ন্ত বিকেলে বাংলাদেশ পেয়ে যায় জয়ের স্বপ্ন বোনার রসদ। কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা। যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে পরিস্থিতি। তাই মাউন্ট মঙ্গানুইয়ে চালকের আসনে থাকলেও নির্ভার থাকতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। আগের রাতে দুশ্চিন্তায় ঠিকমতো ঘুম হয়নি তাঁর। 

ঐতিহাসিক জয়ের পর স্বস্তির ঘুম মুমিনুল এবার দিতেই পারেন! তবে দলের স্বার্থে দুষ্প্রাপ্য মুহূর্তটিও আপাতত ভুলে থাকতে চাইছেন তিনি। বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়া মুমিনুল বলেছেন, ‘দলে সবার অবদান ছিল। জেতার জন্য সবাই মুখিয়ে ছিলাম। তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে সবাই। বোলাররাই মূলত জিতিয়েছে। দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে সঠিক জায়গায় বল করে গেছে। আর্দ্রতা কাজে লাগিয়েছে। ইবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য।’ 

নিউজিল্যান্ডে ইতিহাস গড়েও পা মাটিতে রাখতে চান মুমিনুল। আপাতত এই জয় ভুলে ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী টেস্টে মনোযোগ দিতে চান তিনি, ‘সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলিনি। এই ম্যাচে আমাদের ব্যতিক্রম কিছু করতে হতো। তবে এই জয়ের কথা আমাদের ভুলে যেতে হবে এবং ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে।’

উত্তেজনায় রাতে ঘুমাতে পারেননি বলেও জানান মুমিনুল, ‘কী ঘটেছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা অবিশ্বাস্য। সত্যি বলতে, গতকাল খেলা শেষে রুমে যাওয়ার পর আজ কী হবে সেটা নিয়ে ভেবেছি। ওদের ৫ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল বেশি রান করতে পারে আবার কম রানও করতে পারে। এসব টেনশনে আগের রাতে ঘুমাতে পারিনি।’

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

নাঈমের হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবি

হেনস্তার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের লক্ষ্যে যে দল দিল বাংলাদেশ

১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল মোহামেডান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উইলিয়ামসন

ঐতিহাসিক সিরিজ জিতে হাসপাতালে মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানাল আইসিসি

অস্ট্রেলিয়া সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯২, তবে...