হোম > খেলা > ক্রিকেট

জুভেন্টাসের সাবেক প্রধানকে ৭২ লাখ টাকা জরিমানা 

আর্থিক কেলেঙ্কারিতে জুভেন্টাসের সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি শাস্তি পেয়েছিলেন আগেই। এবার সেই শাস্তিটা আরেকটু বাড়ল।

আগনেল্লিকে আরও ১৬ মাস নিষিদ্ধ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। একই সঙ্গে ৬০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭১ লাখ ৪৬ হাজার টাকা। গতকাল এই শাস্তির কথা জানিয়েছে এফআইজিসি। 

দুর্নীতির অভিযোগে আগনেল্লির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা তো রয়েছেই। এ বছরের মে মাসে তাঁকে দুই বছর নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে জুভেন্টাসের সিরি ‘আ’ থেকে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। ২০২২-২৩ মৌসুমের সিরি ‘আ’তে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল জুভেন্টাস। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন শেষ হয়ে যায় তুরিনের বুড়িদের। 

করোনা মহামারির সময়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে জুভেন্টাসের বিরুদ্ধে। ইতালিয়ান এই ক্লাব জানিয়েছিল, ক্লাবকে সাহায্য করতে ২৩ খেলোয়াড় তাদের চার মাসের বেতন না নিতেও রাজি। পরে তদন্ত করে দেখা গেছে, মাত্র এক মাসের বেতন খেলোয়াড়েরা নেননি। ক্লাবটির সভাপতির দায়িত্ব থেকে গত বছরের নভেম্বরে পদত্যাগ করেন আগনেল্লি। আগনেল্লির সঙ্গে অনেকেই তখন পদত্যাগ করেছিলেন।

শ্রীলঙ্কার টুর্নামেন্টে সাকিবের দলেই খেলবেন তাসকিন

মেয়েদের এই টুর্নামেন্টে এবার বাংলাদেশকে খেলানোর কথা ভাবছে আইসিসি

হেডের সঙ্গে হাত না মিলিয়ে তোপের মুখে কোহলি

এবারও পুত্রসন্তানের বাবা হলেন আশরাফুল

‘সাকিব এমন এক আগুন, দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে পারে’

‘আইপিএল নয়, টেস্ট ক্রিকেটই আমার প্রথম অগ্রাধিকার’

ফুটবল বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

ধোনির আইপিএল কি এভাবেই শেষ, কী বলছেন চেন্নাই অধিনায়ক

বাংলাদেশ সিরিজের পর বাদ রিজওয়ান

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’