হোম > খেলা > ক্রিকেট

বিপিএলের শুরু থেকেই পাওয়া যাবে সাকিবকে

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান। চোখের পরীক্ষা–নিরীক্ষা করার জন্য তাই গত ১৪ জানুয়ারি লন্ডনে যান বাংলাদেশি অলরাউন্ডার। তাই মনে করা হচ্ছিল বিপিএলের শুরু থেকে হয়তো সাকিবকে পাবে না রংপুর রাইডার্স। 

তবে সেই শঙ্কা সত্যি হয়নি। বিপিএলের শুরু থেকেই সাকিবকে পাবে রংপুর। দেশে ফেরার আগে গতকাল বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বাংলাদেশের অধিনায়ক। তাঁর ভিডিও বার্তাটি নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

বিপিএলে শুরু থেকে খেলার বিষয়ে সাকিব বলেছেন, ‘হ্যাঁ, সব ঠিক। ডাক্তারের পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন ফ্লাইট ব্যাক। আশা করি কোনো সমস্যা হবে না। প্রথম ম্যাচ থেকেই রংপুরের হয়ে খেলতে পারব।’ 

লন্ডন যাওয়ার আগে রংপুরের ক্যাম্পে চশমা পরে অনুশীলন করেছিলেন সাকিব। আগামীকাল দুর্দান্ত ঢাকা–কুমিল্লা ভিক্টোরিয়ান্স দিয়ে বিপিএলের পর্দা উঠবে। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স–সিলেট স্ট্রাইকার্স। আর ২০ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলবে রংপুর। প্রথম ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’