হোম > খেলা > ক্রিকেট

মনে করেন রাহানে

বিশ্বকাপ বয়কটের সাহস নেই পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক    

খুব শিগগিরই নিজেদের সিদ্ধান্ত জানাবে পিসিবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি পাকিস্তান। ২০০৯ সালের চ্যাম্পিয়নরাও বিশ্বকাপ বয়কটের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে। তবে ভারতের সাবেক অধিনায়ক আজিঙ্কা রাহানে মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের মতো সাহস দেখাতে পারবে না পাকিস্তান।

বয়কটের হুমকির মাঝেও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তুতির অংশ হিসেবে আজ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এত কিছুর পরও চারদিক থেকে ওঠে আসছে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন। তবে রাহানের বিশ্বাস, যাই কিছু হোক না কেন, শেষ পর্যন্ত বয়কটের পথে হাঁটবে না পাকিস্তান।

ক্রিকেটভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে রাহানে বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান (টি-টোয়েন্টি বিশ্বকাপে) না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। কয়েক দফার চেষ্টায় রাজি করাতে না পেরে দলটিকে ছাড়াই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যেটা বাংলাদেশের প্রতি অবিচার বলে মনে করেন পিসিবির চেয়ার‍ম্যান মহসিন নাকভি।

আইসিসি বাংলাদেশকে বাদ দেওয়ার পর সংবাদ সম্মেলনে নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না, যেখানে একটি দেশ যখন ইচ্ছা যেমন খুশি সিদ্ধান্ত নিতে পারে, আর আরেক দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হয়।’

পিসিবি প্রধান আরও বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যে কোনো অবস্থায় তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা ক্রিকেটের একটি বড় অংশীদার, তাদের প্রতি এই অবিচার করা উচিত নয়।’

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা