হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে ‘অপমান’ করছে বাংলাদেশ, বলছেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। ফাইল ছবি

আজ বাংলাদেশ জিতলেই টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হবে পাকিস্তান। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো ধবলধোলাই। অবশ্য এরই মধ্যে একটা বিব্রতকর ‘প্রথম’ হয়ে গেছে তাদের; প্রথমবারের মতো এই সংস্করণে সিরিজ হেরেছে পাকিস্তান।

এই হার সহজেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেকেরা। কামরান আকমল তো পাকিস্তান ক্রিকেটের অপমানও দেখছেন! কীভাবে? পেস আক্রমণে বাংলাদেশের অন্যতম ভরসার নাম তাসকিন আহমেদ। কিন্তু এই পাকিস্তানের বিপক্ষেও চলতি সিরিজে তাঁকেও বিশ্রামে রেখে খেলার বিলাসিতা দেখায় বাংলাদেশ! সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলানো হয়নি তাসকিনকে, তারপরও জিতেছে বাংলাদেশ। আর এই ব্যাপারটা দাগ কেটেছে কামরান আকমলের মনে। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার বললেন, ‘বাংলাদেশ দল আমাকে আফসোসে ভোগাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে তারা তাদের সেরা বোলার তাসকিনকে বিশ্রামে রাখে। আমার মনে হয় পাকিস্তানের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না।’

শুধু কামরান আকমলই নয়, শোয়েব আখতারও ধুয়ে দিয়েছেন পাকিস্তান দলকে। পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দলটি নতুন করে গড়তে হবে, এমনকি সেটা ২০ বছর লেগে গেলেও কোনো সমস্যা নেই। আপনার সেরা একাদশ কোনটা আপনি সেটাই জানেন না। এই খেলোয়াড়েরা যথেষ্ট দক্ষ নয়। সাইম পারফর্ম করেনি, ফখর করেনি। এই ধরনের পিচে তাদের খেলার ধরন একেবারেই কাজে আসে না।’ শোয়েব অবশ্য প্রশংসা করেন বাংলাদেশেরও, ‘বাংলাদেশের স্কোয়াডটা ভারসাম্যপূর্ণ। তারা জানে, ফাস্ট বোলার ও স্পিনারদের কী কী করতে হবে। সবাই দেখবেন দুই-তিনটি করে উইকেট পেয়েছে। আগে ব্যাটিং করুক কিংবা বোলিং, শেষটা বেশ নিখুঁতভাবে করে থাকে। ঘরের মাঠে তারা অসাধারণ দল। শুধু আমাদের নয়, পুরো দুনিয়াকে হারিয়েছে সেখানে।’

৫৪ বলে সেঞ্চুরি করে ১২ হাজারি ক্লাবে মুশফিক

সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

২ মাস আগেই বাংলাদেশ সিরিজের টিকিট ছাড়ল অস্ট্রেলিয়া

টাকা না পেয়ে ম্যাচ বর্জন ক্রিকেটারদের

পাকিস্তান সিরিজ হেরে এখন বাংলাদেশকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের দিলারার রেকর্ড

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

অস্ট্রেলিয়া সিরিজে নতুন বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ

বিসিবি নিয়ে রিপোর্ট দেবে আইসিসির প্রতিনিধিদল

১৩ বছরের অপেক্ষা ফুরোল শ্রীলঙ্কার, বেকায়দায় ওয়েস্ট ইন্ডিজ