হোম > খেলা > ক্রিকেট

ফাইনালে কোনো ভুল করতে চান না উইলিয়ামসন 

ক্রীড়া ডেস্ক ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর আবারও শিরোপার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলের কেউই এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটও ছিল না কোনো দল। 

নিউজিল্যান্ডকে অবশ্য ‘আন্ডারডগ’ ভাবা হচ্ছে টুর্নামেন্টের শুরু থেকে। আগামীকাল ফাইনাল সামনে রেখে কেন উইলিয়ামসন জানালেন, তাঁদের নিয়ে কী ভাবা হচ্ছে; তা নিয়ে মাথাব্যথা নেই। দলের সব মনোযোগ নিজেদের খেলায়। সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেছেন, ‘আন্ডারডগ হওয়া নিয়ে আমাদের কিছু করার নেই। আমরা নিজেদের খেলায় মনোযোগ দিচ্ছি। সেরাটা দিয়েই চেষ্টা করব। একটা দল হয়েই আমরা ভালো কিছু করতে চাই। ভিন্ন ট্যাগ এমন কিছু নয়, যা আমরা নিয়ন্ত্রণ করি।’ 

শেষ ৬ বছর ধরে বিশ্বকাপে দারুণ খেলছে নিউজিল্যান্ড। এই সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ বিশ্বকাপের তিনটিরই ফাইনাল খেলছে তারা। তবে শিরোপা জিততে পারেনি একবারও। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান উইলিয়ামসন, ‘শিরোপার খুব কাছে এসেছি আমরা। ফাইনাল নিয়ে অবশ্যই নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। এর আগেও আমরা বড় মঞ্চে শিরোপা জিততে পারিনি। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তাই আর কোনো ভুল করতে চাই না।’

১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি

ম্যাচ শুরুর আগেই বাংলাদেশের দুঃসংবাদ

চাকরি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে বিসিবির কোচ

আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

বিপিএলের কোচকে নিল দিল্লি

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ