হোম > খেলা > ক্রিকেট

এত কিছুর মধ্যেও ওজন কমিয়েছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিপিএল, ডিপিএল, রাজনীতি, ব্যবসায়িক কাজ, বিজ্ঞাপনী অনুষ্ঠান—এত ব্যস্ততার মাঝেও নিজের ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন দেখা গেছে সাকিব আল হাসানকে। চট্টগ্রাম টেস্টে ফিরতে ঢাকা প্রিমিয়ার লিগের বিরতিতে মিরপুরে এসে জিম, রানিং, অনুশীলন সবই করেছেন নিজেকে ফিট রাখতে। 

চট্টগ্রামে এমন ফিট সাকিবকে দেখে মুগ্ধ বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। পারিবারিক কাজে চণ্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রধান কোচের সব দায়িত্ব পালন করবেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ সাকিবকে পেয়ে মুগ্ধ পোথাস বললেন, ‘সাকিবকে দেখে মনে হচ্ছে ওজন কমিয়েছে। বিপিএলে ভালো খেলেছে, ডিপিএলে দারুণ শুরু করেছে। সে হাসিখুশি আছে এবং এমন সাকিবকেই আপনি দেখতে চাইবেন।’ 

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব। তাঁর ফেরা বাংলাদেশ দলকে আরও ভারসাম্যপূর্ণ ও উজ্জীবিত করবে এটাই স্বাভাবিক। দারুণ ছন্দেও রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই। টাইমড আউটের সেই আলোচিত ম্যাচে হয়েছিলেন ম্যাচ-সেরাও। শেষ আন্তর্জাতিক ম্যাচের মতো ডিপিএলেও সর্বশেষ ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন। 

পোথাসের মতে, এই সাকিবকে দলে পাওয়া সৌভাগ্যের। বাংলাদেশ দলের সহকারী কোচ বললেন, ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাকে ড্রেসিংরুমে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। তার অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। দলকে নিংড়ে দেয়, ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই তাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি।’ 

এক বছর পর দলে ফিরলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাকিবের সমস্যা হবে না বললেন পোথাস, ‘সাকিব দলকে শান্ত রাখে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার। এত বছর ধরে সে একজন পেশাদার ক্রিকেটার। সে জানে সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনে মানিয়ে নেবে। এ কারণেই সে বিশ্বসেরা।’

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’