হোম > খেলা > ক্রিকেট

নাসুমের ভিন্নধর্মী উদ্‌যাপনের অর্থ নতুন বাঘ আসছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক নাসুম আহমেদ। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এসব ছাপিয়ে আলোচনায় নাসুমের প্রথম ওয়ানডে উইকেট প্রাপ্তির উদ্‌যাপন। প্রথম ওয়ানডেতে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ওয়ানডেতে মেটানোর পর নাসুমের উদ্‌যাপনটা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে শেষে এর কারণও জানিয়েছেন।  

 পুরস্কার বিতরণীর সময় নাসুমের কাছে সেই উদ্‌যাপনের কারণ জানতে চান উপস্থাপক ড্যারেন গঙ্গা। তখন নাসুম বুঝিয়ে দেন, ‘টি’ দিয়ে আসলে টাইগার বুঝিয়েছেন তিনি। নাসুম বলেন, ‘এর অর্থ হলো, নিউ টাইগার ইজ কামিং (নতুন বাঘ আসছে)।’

তবে ম্যাচের সময় নাসুমের উদ্‌যাপন দেখে আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল এটি রিভিউর সংকেত। এর পেছনে যুক্তিও আছে। রিভিউর আগে নাসুমের ওয়ানডে উইকেট প্রাপ্তির অপেক্ষাটা যে বাড়িয়েছে। রিভিউর কারণে তিনবার প্রথম ওয়ানডে উইকেট থেকে বঞ্চিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। অবশেষে শামার ব্রুকসকে বোল্ড করে হাসতে হাসতে রিভিউর মতো সংকেত দেখিয়ে উদ্‌যাপন করেন নাসুম।

ম্যাচ শেষে অবশ্য জানান, এটি রিভিউর সংকেত ছিল না, ওই উদ্‌যাপন দিয়ে তিনি 'T' বুঝিয়েছিলেন। পরে এর ব্যাখ্যাও দিয়েছেন। আর নিজের বোলিং নিয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনো উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই। আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, বাদ আফিফ

পাকিস্তানকে কাঁপিয়ে লম্বা লাফ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের, এগোলেন শান্ত-তামিমও

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমাল বিজেপি সরকার

এবার কোথায় ধরা খেল পাকিস্তান

অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ

৬ সেঞ্চুরির দিনে ভেস্তে গেল সোহানের রেকর্ড ফিফটি

হতাশার মাঝে আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের মেয়েরা

ঢাকায় এসে বিসিবি নিয়ে কী তথ্য নিল আইসিসি

রানাকে পিটিয়ে রেকর্ড বইয়ে সোহান

সাকিব-তাসকিনদের শ্রীলঙ্কার লিগেও থাকছে আইপিএলের এই নিয়ম