হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে মার্করামের একার লড়াই 

কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে গতকাল দক্ষিণ আফ্রিকা-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই চলছে ‘উইকেট বৃষ্টি’। একটু পর পরই দেখা মিলছে উইকেটের। নিয়মিত বিরতিতে উইকেট পড়ার মাঝে এক প্রান্ত আগলে খেলছেন এইডেন মার্করাম।

প্রথম দিনই পড়েছে ২৩ উইকেট। টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫ রানে অলআউট হয়েছে গতকাল। একই দিনে ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৫৩ রানে। যেখানে কোনো রান যোগ না করেই তারা হারিয়েছে ৬ উইকেট। এরপর ৯৮ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসেই গতকাল ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে করেছে ৬২ রানে। সেখান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করলেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। লিড পেরোনোর আগেই স্বাগতিকদের স্কোর হয়েছে ৫ উইকেটে ৮৫ রান। সতীর্থদের আসা-যাওয়া প্রথম দিন থেকেই অসহায়ের মতো দেখছেন মার্করাম। এরই মধ্যে তিনি ৬৮ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১১ তম ফিফটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ১২৮ রান। ৮৩ বলে ৭৩ রানে অপরাজিত আছেন মার্করাম।

এখনো পর্যন্ত চলমান দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্টের একমাত্র ফিফটি করেন মার্করাম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে টেস্টের তৃতীয় সর্বোচ্চ ৩৯ রান। ৩৬ রান করেন শুবমান গিল।

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ