হোম > খেলা > ক্রিকেট

আমিও ছক্কা মেরে ম্যাচ জেতাতে পারি

এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। উইন্ডিজের বিপক্ষে হারতে বসা দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন অক্ষর প্যাটেল। ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ার সময় মোহাম্মদ সিরাজ ছিলেন তাঁর সঙ্গী। পেসার সিরাজ রসিকতার ছলে বলেছেন, তিনিও ছক্কা মেরে ম্যাচ জেতাতে পারতেন।

৫০তম ওভারের তৃতীয় বলে গুরুত্বপূর্ণ সিঙ্গেল নেন সিরাজ। স্ট্রাইক পেয়ে চতুর্থ বলে ছক্কা মেরে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন অক্ষর। ম্যাচ শেষে ড্রেসিংরুমে প্যাড খোলার সময় জয়ের অনুভূতি জানান সিরাজ। তাঁর ভিডিওটি ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২৮ বছর বয়সী পেসার বলেছেন, ‘আবেগ অনেক বেশি ছিল। অক্ষরকে দেখে মনে হচ্ছিল সে খুব আক্রমণাত্মক মেজাজে আছে। তার কথা শুনে বুঝতে পারছিলাম, অতিমানবীয় কিছু করতে চলেছে। সব মিলিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল আমিও ছক্কা মেরে ম্যাচ জেতাতে পারি। কিন্তু বুদ্ধিমানের কাজ হলো তাকে সিঙ্গেল নিয়ে দেওয়া।’

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচটি হারতে বসেছিল ভারত। শেষ পর্যন্ত অক্ষরঝড়ে ম্যাচ জেতে শিখর ধাওয়ানের দল।

ভারতীয় দলে দীর্ঘদিন ধরেই আসা-যাওয়ার মধ্যে আছেন অলরাউন্ডার অক্ষর। অশ্বিন-জাদেজাদের মতো অভিজ্ঞ ও সিনিয়রদের কারণে সুযোগ মিলেছে কম। এবার সুযোগের সদ্ব্যবহার কি দারুণভাবেই না করলেন অক্ষর!

 

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’