হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতে যাদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ 

সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। ২০২৩ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশ পাচ্ছে একের পর এক সাফল্য। বাংলাদেশকে হারানো প্রতিপক্ষের জন্য যেন হয়ে গেছে কঠিন কাজ।

বাংলাদেশ এ বছর সব টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ঘরের মাঠে। শুরুটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আসে আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। আর গতকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো এই সংস্করণে সিরিজ জেতে বাংলাদেশ। ৮ ম্যাচের ৭ টিতেই জিতেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ, যার মধ্যে ইংল্যান্ড, আফগানরা পেয়েছে ধবলধোলাইয়ের স্বাদ।

আফগানিস্তান সহ পাঁচ দলকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথমটা হয়েছিল ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের তাদের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ। আর ২০২০ সালে জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতকে ২০২২ সালে এই সংস্করণে ধবলধোলাই করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। 
 
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলো যারা: 
আয়ারল্যান্ড (৩-০); আয়োজক: আয়ারল্যান্ড; ২০১২ 
জিম্বাবুয়ে (২-০); আয়োজক: বাংলাদেশ; ২০২০ 
সংযুক্ত আরব আমিরাত (২-০); আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০২২ 
ইংল্যান্ড (৩-০); আয়োজক: বাংলাদেশ; ২০২৩ 
আফগানিস্তান (২-০) ;আয়োজক: বাংলাদেশ; ২০২৩

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’