হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, কেমন করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

প্রথমবারের মতো হংকং সিক্সেসের শিরোপা জিতেছে আফগানিস্তান। ছবি: সংগৃহীত

হংকংয়ের মংকক গ্রাউন্ডে তখন নাচছেন আফগান ক্রিকেটাররা। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া বলে কথা, তাও আবার অস্ট্রেলিয়াকে হারিয়ে। আফগানিস্তানের উদযাপন ছিল তাই বাঁধভাঙা।

নিজেদের ইতিহাসে অস্ট্রেলিয়া একবারই হংকং সিক্সেসের শিরোপা জিতেছে। ১৬ বছর পর তাদের সামনে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল। কিন্তু তাদের অপেক্ষা বাড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো আফগানিস্তান। আফগানরা যেখানে প্রথমবারের মতো শিরোপা জিতল, বাংলাদেশ জেতেনি কোনো ম্যাচই। চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ।

মংকং গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জ্যাক উড। তিনি অবশ্য ৫ রান করে রিটায়ার্ড আউট হয়েছেন। সিক্স-এ-সাইডের টুর্নামেন্টে ৬ ওভারে ১১৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। যার মধ্যে উডের পাশাপাশি ক্রিস গ্রিন, প্যাট্রিক ডুলি রিটায়ার্ড আউট হয়েছেন। ওপেনার ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে চারটি করে চার ও ছক্কায় ৪৪ রান করেন।

চার ম্যাচ খেলে একটাতেও জিততে পারেনি বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভারে ২ উইকেটে ৪৫ রান করে ফেলে আফগানিস্তান। চার নম্বরে নামা ইমরান মীর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। ষষ্ঠ ওভারের প্রথম বলে চার মেরে আফগানদের প্রথম হংকং সিক্সেসের শিরোপা এনে দেন তিনি। ১৪ বলে ৭ ছক্কা ও ২ চারে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। আফগানদের ৪ উইকেটের জয়ে ১৪ ছক্কা ও ৪ চার রয়েছে। ৫.১ ওভারে আফগানিস্তান করে ২ উইকেটে ১১৯ রান।

বাংলাদেশ চার ম্যাচ খেলে করেছে ৪৬৬ রান। তবে জিততে পারেনি একটা ম্যাচও। গ্রুপ পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কার কাছে হেরেছে আবু হায়দার রনির নেতৃত্বাধীন বাংলাদেশ। বোল রাউন্ডের প্রথম সেমিফাইনালে হাবিবুর রহমান সোহান, রনি, সাব্বির রহমানদের দল। এরপর ১১তম স্থান নির্ধারণী প্লে অফে ভারতের কাছে হেরে বাংলাদেশ। চার ম্যাচের মধ্যে প্রত্যেকটিতেই বাংলাদেশ আগে ব্যাটিং করেছে। যার মধ্যে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের কাছে বাংলাদেশ হেরেছে শেষ বলে।

হংকং সিক্সেসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। এই তালিকায় যৌথভাবে দুইয়ে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। সিক্স-এ-সাইডের এই টুর্নামেন্টে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা পাঁচবার করে জিতেছে।

হেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা

এবারও ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

সিরিজ হেরে ওয়ার্নারের কাঠগড়ায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

সিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কা

সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

অস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকা

জাতীয় লিগে সোহান-মিঠুনের সেঞ্চুরি

স্টেইনকে ছাড়িয়ে রাবাদার দ্রুততম ৩৫০