হোম > খেলা > ক্রিকেট

বিসিবির নারী বিভাগের দায়িত্ব নিলেন হাবিবুল বাশার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। বিসিবির নারী বিভাগের প্রধান করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক এই নির্বাচককে। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচক হিসেবে নতুন চুক্তি না করা হলেও মিনহাজুল আবেদীন নান্নু ও সুমনকে অন্য কোনো পদে রাখা হবে বলে আগেই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দ্রুত জানা যাবে নান্নুর নতুন দায়িত্ব সম্পর্কেও।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন হাবিবুল বাশার। বিসিবি কার্যালয়ে তাঁকে আজ শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইং কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার লম্বা সময় বিসিবির জ্যেষ্ঠ নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির সবশেষ বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বদল আসে নির্বাচক প্যানেলে। নান্নুর জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় গাজী আশরাফ হোসেন লিপুকে আর সুমনের স্থলাভিষিক্ত করা হয়েছে হান্নান সরকারকে।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’