হোম > খেলা > ক্রিকেট

রেকর্ড গড়া ত্যাগনারায়ণের প্রশংসায় শোয়েব

রেকর্ডে ভাগ বসানো, রেকর্ড ভাঙা ও গড়া—ক্রীড়াঙ্গনে এসব নিত্যনৈমিত্তিক ঘটনা। কদিন আগে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করেছেন ত্যাগনারায়ণ চন্দরপল। তাতে শোয়েব মোহাম্মদ ও হানিফ মোহাম্মদের এক বিরল রেকর্ডে ভাগ বসিয়েছেন ত্যাগনারায়ণ। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন।

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ছিল ত্যাগনারায়ণের তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টেই তুলে নেন সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি। আর প্রথম সেঞ্চুরিকেই রূপ দিয়েছেন ডাবলে। ডাবল সেঞ্চুরিটাও এসেছে বেশ রাজকীয়ভাবে। ওয়েলিংটন মাসাকাদজাকে ছক্কা মেরে সাদা পোশাকে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। এই ডাবল সেঞ্চুরি করতে ত্যাগনারায়ণের লেগেছে ৪৬৫ বল। শেষ পর্যন্ত ৪৬৭ বলে ২০৭ রানের ম্যারাথন ইনিংস খেলে অপরাজিত থাকেন উইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। ত্যাগনারায়ণের বাবা শিবনারায়ণ চন্দরপল সাদা পোশাকে ২০৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। হানিফ ও শোয়েবের পর দ্বিতীয় জুটি হিসেবে টেস্টে বাবা-ছেলে দুজনেই ডাবল সেঞ্চুরির কীর্তি গড়ে চন্দরপল পরিবার।

ডাবল সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানো চন্দরপল পরিবারকে অভিনন্দন জানিয়েছেন শোয়েব। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেন, ‘আমি খুশি যে চন্দরপল পরিবারের কারণে এই আলোচনা আবার প্রকাশ্যে এসেছে। এখন সবাই জানবে যে আরও এক জুটি এই রেকর্ড অর্জন করেছে। এই অনুভূতি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররাও অনুভব করছে। এই বিরল কীর্তিতে আমরা সবাই গর্বিত।’

শোয়েব ও হানিফ দুজনেই টেস্টে দুটি করে ডাবল সেঞ্চুরি করেছেন। হানিফ ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আর শোয়েব করেছিলেন ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে শোয়েব বলেন, ‘আমি গর্বিত যে এই রেকর্ড আমরা বছরের পর বছর অক্ষুণ্ণ রেখেছি। যদিও সেটা ফলাও করে প্রচার করা হয়নি। সত্যি কথা বলতে, আমি এবং আমার বাবা দুইবার করে ডাবল সেঞ্চুরি করেছি।’

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’