হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে বিমানভাড়া দেড় লাখ টাকার বেশি

ক্রীড়া ডেস্ক    

ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে এভিয়েশন বা বিমান খাতে।

১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য পাকিস্তান সরকার তাদের দলকে সবুজ সংকেত দেওয়ার পর থেকেই কলম্বোতে ক্রিকেট উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে এভিয়েশন বা বিমান খাতে।

ভারত থেকে শ্রীলঙ্কার রাজধানীর বিমান ভাড়া বর্তমানে সাধারণ সময়ের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এমনকি কিছু কিছু রুটে ফিরতি টিকিটের দাম ১ লাখ রুপিও ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লি থেকে কলম্বোর সরাসরি ফিরতি ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া দাঁড়িয়েছে ১১৮৯৬১ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ লাখ ৬০ হাজার টাকা। আর স্বাভাবিক সময়ে ৩০ হাজার রুপির নিচেই থাকে।

একই ঘটনা দেখা গেছে ভারতের অন্যান্য শহরগুলোতেও। বাজেট এয়ারলাইন ইন্ডিগো সাধারণত চেন্নাই থেকে কলম্বোর সরাসরি ফিরতি ফ্লাইটের জন্য ১৬ হাজার রুপির আশপাশে ভাড়া থাকলেও ম্যাচ সামনে রেখে তা বেড়ে ৫৪৪৭৫ রুপিতে দাঁড়িয়েছে।

এছাড়া মুম্বাই থেকে আসা ক্রিকেট ভক্তদের যাতায়াত খরচ গুণতে হচ্ছে প্রায় ৮২০০০ রুপি। বিমান ভাড়া কিছুটা কমাতে অনেক ভক্ত-সমর্থকে দিল্লি বা মুম্বাই থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে চেন্নাই গিয়ে সেখান থেকে কলম্বো যাওয়ার পরিকল্পনা করছেন। কারণ, চেন্নাই থেকে কলম্বোতে বিমানে যেতে সময় লাগে ৮০ মিনিট।

বিমানের ভাড়ার পাশাপাশি কলম্বোর আবাসন খাতের খরচও এখন সাধারণের নাগালের বাইরে। শহরের তারকা মানের হোটেলগুলো স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ১০ গুণ বেশি ভাড়া আদায় করছে। কলম্বোর একটি বিখ্যাত ল্যান্ডমার্ক হোটেলের এক রাতের ভাড়া বর্তমানে দেড় লক্ষ রুপি ছুঁয়েছে। যা সাধারণত মাত্র ১০ হাজার রুপি থাকে। মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচটি কূটনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে। কারণ, গ্যালারিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে একই মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিষেধাজ্ঞার শঙ্কায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে চোটের হানা

পাকিস্তানের স্পিন জাদু, লিড নিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’