হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহর সঙ্গে বাংলায় কথা বলছেন ল্যাথাম!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের মুখেই বাংলা ভাষা! হ্যাঁ এমনটিই দেখা গেছে পরশু সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে। 

টস করতে এসেই বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহকে নিজেদের একাদশের তালিকাটা দিতে যান কিউই অধিনায়ক ল্যাথাম। মাহমুদউল্লাহর সঙ্গে হাত মেলাতে মেলাতে ল্যাথাম বাংলায় বলে উঠলেন, ‘কেমন আছ?’ । জবাবে হাসতে হাসতে মাহমুদউল্লাহ জবাব দেন, ‘তোমার বাংলা তো দুর্দান্ত!’ হাসি ছড়িয়ে পড়ে ল্যাথামের মুখেও।

ল্যাথামের বাংলা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশি দর্শকেরাও প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ককে। ফেসবুকে এক বাংলাদেশি দর্শক লিখেছেন, ‘টমের (ল্যাথাম) মুখে বাংলা ভাষাটা কি সুন্দর লাগল?’ আরেক ভক্ত অবশ্য পুরো নিউজিল্যান্ড দলের কথা তুলে ধরে লিখেছেন, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা হয়তো নিউজিল্যান্ডের মতো একটা দল আছে বলেই বলা হয়ে থাকে।’ 

অতিরিক্ত স্বাস্থ্যবিধি মানতে গিয়ে গত সিরিজে অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা হাত মেলাননি বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে। এই সিরিজে অবশ্য তা দেখা যাচ্ছে না। বরং সৌজন্য মেনে বাংলাদেশ–নিউজিল্যান্ড দুই দল হাত মিলিয়েই মাঠ ছাড়ছে। 

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’