হোম > খেলা > ক্রিকেট

সিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক    

শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাতেই ট্রলের শিকার হচ্ছেন তিনি।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় পাকিস্তান। ৯ বল হাতে রেখেই ৩২৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ফখর জামান। ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। এ ছাড়া আরাফাত মিনহাসের ৬১ ও হাসান নেওয়াজের ৩৭ রানও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ম্যাচ শেষে এক্সে (সাবেক টুইটার) পাকিস্তান দলকে অভিনন্দন জানান শেহবাজ। পোস্টে তিনি লেখেন, ‘অভিনন্দন, পাকিস্তান! লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়!’

ফখরের সেঞ্চুরি এবং দুই তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সেরও প্রশংসা করেন শেহবাজ, ‘ফখর জামানের অসাধারণ সেঞ্চুরি, এরপর দুই প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভা আরাফাত মিনহাস ও হাসান নেওয়াজের দুর্দান্ত জুটি।’

পোস্টের শেষাংশে পাকিস্তান ক্রিকেটের আরও সাফল্য কামনা করেন শেহবাজ। তবে অভিনন্দনবার্তায় জয়ের গুরুত্ব তুলে ধরতে ঐতিহাসিক শব্দটি ব্যবহার করায় সামাজিক মাধ্যমে শুরু হয় বিদ্রূপ।

এক্সে আব্দুল্লাহ৫৬ নামের এক ব্যবহারকারী লেখেন, ‘আমরা সিরিজ জিতেছি, ভালো কথা। কিন্তু স্যার, এটা বিব্রতকর। এটা শুধু একটা সিরিজ, কোনো টুর্নামেন্ট নয়। আপনি এমন একটি অপ্রাসঙ্গিক টুর্নামেন্ট ও গুরুত্বহীন সিরিজ নিয়ে টুইট করছেন।’

আরেক ব্যবহারকারী আরও এক ধাপ এগিয়ে ব্যঙ্গ করে লেখেন, ‘পরবর্তী পোস্ট: টস জেতার জন্য পাকিস্তানকে অভিনন্দন।’ যুবরাজ৩৩৬৮৪১ নামের ওই ব্যবহারকারী মূলত প্রধানমন্ত্রীর অতিরিক্ত উচ্ছ্বাস নিয়েই কটাক্ষ করেন।

ভারতীয় এক সমর্থকও শেহবাজের বক্তব্য নিয়ে বিদ্রূপ করেন। সৌরভরয়২৪ লেখেন, ‘একটি সিরিজ জেতাও কি ঐতিহাসিক জয়? মনে হচ্ছে পাকিস্তান এই প্রথম এমন কিছু করেছে, তাই তাদের প্রধানমন্ত্রী এত খুশি। সমস্যা নেই, তাঁকে এই আনন্দ উপভোগ করতে দিন।’

এ ছাড়া অনুরাগ৯৭৯৩ নামের এক ব্যবহারকারী শেহবাজের এমন পোস্ট নিয়ে প্রশ্ন তোলেন, ‘লোকটা আসলে কেমন! তাঁর কি আর কোনো কাজ নেই? গুরুত্বহীন ম্যাচ জিতলেই তিনি দলকে অভিনন্দন জানাতে চলে আসেন!’

হংকং সিক্সেসের প্রসঙ্গ টেনেও শেহবাজকে বিদ্রূপ করেন তানিয়া শর্মা নামের এক ব্যবহারকারী। তিনি লেখেন, ‘হংকং সিক্সেসে ভারতের বিপক্ষে লিগ পর্বের একটি ম্যাচ জেতাও কি ত্রিদেশীয় সিরিজ জয়ের সমান? নাকি পাকিস্তানের প্রতিটি জয়ের পরই টুইট করতে শুরু করবেন শেহবাজ শরিফ?’

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কা

সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

অস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকা

জাতীয় লিগে সোহান-মিঠুনের সেঞ্চুরি

স্টেইনকে ছাড়িয়ে রাবাদার দ্রুততম ৩৫০

এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির, আছেন কারা

বাংলাদেশের এমন বাজে পারফরম্যান্সের ব্যাখ্যা কী

বাংলাদেশকে চার দিনেই হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে জয়ের আরও কাছে ওয়েস্ট ইন্ডিজ