হোম > খেলা > ক্রিকেট

কোহলির উদযাপন পছন্দ করেন না উথাপ্পা 

আক্রমণাত্মক মনোভাবের জন্য বিরাট কোহলিকে নিয়ে আলাপ-আলোচনা হয় প্রায়ই। গতকাল আবারও আলোচনায় এসেছেন ভারতীয় এই ব্যাটার। কোহলির উদযাপন নিয়ে কঠোর সমালোচনা করলেন রবীন উথাপ্পা।

আইপিএলে গতকাল লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষে মাঠ যেন পরিণত হয় ‘রণক্ষেত্রে।’ করমর্দনের সময় কথার লড়াইয়ে জড়ান লক্ষ্ণৌর পরামর্শক গৌতম গম্ভীর ও কোহলি। যা ভাইরাল হয়ে গেছে সামাজিকমাধ্যমে। কোহলি, গম্ভীর দুজনকেই ম্যাচ ফির শতভাগ জরিমানা করেছে বিসিসিআই। ম্যাচে কোহলি-গম্ভীরের দ্বন্দ্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে জিও সিনেমাকে উথাপ্পা বলেছেন, ‘যাই ঘটুক না কেন, প্রতিপক্ষকে সম্মান করা উচিত। খেলা যখন শেষ হবে, তখন খেলার সম্মানার্থে প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করা উচিত। কিন্তু গৌতম-কোহলি এবং অন্য খেলোয়াড়রা যে ধরনের আচারণ করেছে, তা দেখতে মোটেও ভালো লাগেনি। আমি কোহলির বড় ভক্ত কিন্তু তাঁর উদযাপনের নয়।’

গম্ভীর-কোহলির আইপিএলে এর আগেও বাকযুদ্ধ হয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ইনিংসের দশম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে লক্ষ্মীপতি বালাজির বলে ক্যাচ আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি ও গম্ভীর। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে এসেছিলেন কলকাতায় তাঁরই সতীর্থ রজত ভাটিয়া।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’