হোম > খেলা > ক্রিকেট

সিলেটে করোনার ছোবলে টালমাটাল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সংস্করণে দুই সিরিজকে সামনে রেখে বড়সড় ধাক্কা খেল আফগানিস্তান ক্রিকেট দল। সিলেটে তাদের ক্যাম্পে হানা দিয়ে করোনাভাইরাস। সফরকারী দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ১২ জন করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। আফগানিস্তানের ৮ ক্রিকেটার ও ৩ সাপোর্ট স্টাফের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আজ সিলেটে পুরো দল নিয়ে আফগানদের ক্যাম্প শুরুর কথা ছিল। করোনার ধাক্কায় সেটা হলো না।

ফলে কয়েকজন ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু করেছে আফগানিস্তান। তবে আফগানদের সফর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে একটু আগেভাগেই এসেছে তারা। গত ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পা রাখার পর সিলেটে পাড়ি জমায় সফরকারী দলটি।

আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের ম্যাচ দুটি ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। আগামী ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’