হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের ব্যর্থতায় মাসাকাদজার পদত্যাগ

প্রথমবারের মতো কোনো সংস্করণের বিশ্বকাপে খেলবে উগান্ডা। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই নিশ্চিতভাবে হতে যাচ্ছে তাদের জন্য স্মরণীয় এক টুর্নামেন্ট। দলটি ইতিহাস গড়ার সুযোগ পাওয়ায় কপাল পুড়েছে জিম্বাবুয়ের। 

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ হয়নি জিম্বাবুয়েনদের। দলের এমন ব্যর্থতায় জিম্বাবুয়ের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব ছেড়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। দলটির সাবেক অধিনায়ক ও ওপেনারের এমন সিদ্ধান্তের তিন সপ্তাহ আগে পদত্যাগ করেছিলেন জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হটনও। 

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই ডিরেক্টরের দায়িত্ব নিয়েছিলেন মাসাকাদজা। পদত্যাগ করার বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের ক্রিকেট এবং আমার দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতার বিবেচনায় সিদ্ধান্তটা এসেছে। আমার মেয়াদে অনেক উন্নতি হয়েছ। তবে উগান্ডার কাছে অপ্রত্যাশিত হারের পর আমরাই একমাত্র পূর্ণ সদস্য দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাইনি। আমার ক্যারিয়ারের সবচেয়ে অন্যতম একটি বাজে মুহূর্ত। ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে পুরো দায় নিচ্ছি।’ 

মাসাকাদজার এই বাজে মুহূর্ত বাদ দিলে তাঁর সময়ে জিম্বাবুয়ে ক্রিকেটের বেশ উন্নতিই হয়েছে। অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-এ জায়গা পেয়েছিল আফ্রিকা মহাদেশের দলটি। তাঁর সময়েই জিম আফ্রো টি-টেন, ন্যাশনাল প্রিমিয়ার লিগসহ মেয়েদের আঞ্চলিক টুর্নামেন্ট, ২০ ও ৫০ ওভারের কাপ শুরু হয়। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বও আয়োজন করেছিল জিম্বাবুয়ে।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’