হোম > খেলা > ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ এগোলেন লিটন 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ টেস্টের র‍্যাংকিং হালনাগাদ করেছে। যেখানে লিটন দাস র‍্যাংকিংয়ে এগিয়েছেন দুই ধাপ। অন্যদিকে সাকিব আল হাসান আগের অবস্থানেই আছেন।

কয়েক দিন আগে শেষ হয়েছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২ ম্যাচে ৩৫.২৫ গড়ে ১৪১ রান করেছিলেন লিটন দাস। মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তাতে ব্যাটিং র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটার। আর সাকিব অলরাউন্ডার র‍্যাংকিংয়ে যথারীতি ৩ নম্বরেই আছেন। ভারতের বিপক্ষে দুই টেস্টে ২৫.৮৩ গড়ে ৬ উইকেট নেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাংকিংয়ে এগিয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে এসেছেন তাইজুল এবং মিরাজ ৩ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশ-ভারত সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন মিরাজ, বোলিং গড় ২৮.৯০। মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। আর তাইজুল ৩৬.৫০ গড়ে নিয়েছেন ৮ উইকেট। 

সবচেয়ে বেশি লাফ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। ব্যাটিং র‍্যাংকিংয়ে ২৬ নম্বর থেকে ১৬ নম্বরে উঠে এসেছেন শ্রেয়াস। বাংলাদেশ সিরিজে ১০১ গড়ে ২০২ রান করেছেন, দুটো ফিফটি করেছেন ভারতীয় এই ব্যাটার। বোলিংয়ে এক ধাপ এগিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৫.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছেন ভারতীয় এই স্পিনার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচসেরাও হয়েছিলেন অশ্বিন।

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’