হোম > খেলা > ক্রিকেট

নাটকীয় জয়ে সেমিফাইনালের আরও কাছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

৩ উইকেটে জিতেছে বাংলাদেশ নারী দল। ছবি: এসিসির ফেসবুক পেজ

থাইল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ দলের সামনে লক্ষ্যটা ছিল হাতের নাগালেই–১০৪ রানের। এই রান তাড়া করতে নেমে জয়ের পথটা কঠিন করে তুলেছিল ফাহিমা খাতুনের দল। শেষ ওভারের নাটকীয়তায় মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচটিতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।

এই জয়ের সেমিফাইনালের আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশের মেয়েরা। দুটি ম্যাচ শেষে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারায় তারা। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের নামের পাশে শোভা পাচ্ছে সমান ২ পয়েন্ট; টেবিলের দুই ও তিনে আছে তারা। আগামী ১৮ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। দলীয় ১১ রানেই ইসমা তানজিম, শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দার ঝিলিকের উইকেট হারায় তারা। তখন ৩.৫ ওভারের খেলা চলছিল। এই ধাক্কা সামলে লতা মণ্ডলকে নিয়ে প্রতিরোধ গড়েন সারমিন সুলতানা। ২৬ রান করে ফেরেন তিনি। ৫৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। লতা আউট হন ব্যক্তিগত ৩০ রানে। তাদের দায়িত্বশীল ইনিংসের পরও জয় হাতছাড়া হয়ে যাচ্ছিল বাংলাদেশের। কিন্তু ফারজানা ইয়াসমিনের ঝড়ে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

শেষ ওভারে ১২ রান দরকার ছিল বাংলাদেশের। মায়ার করা সে ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ফারজানাকে স্ট্রাইক দেন শরিফা খাতুন। দ্বিতীয় বলে বাউন্ডারির পর তৃতীয় বলে ছক্কা মারেন ফারজানা। শেষ তিন বলে সমীকরণ নেমে আসে ১ রানে। চতুর্থ বলে সোয়ানচনরাতির হাতে ধরা পড়েন ফারজানা। তার আগে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রানের ইনিংস খেলেন তিনি। পঞ্চম বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন জান্নাতুল ফেরদৌস। ম্যাচ জেতানো ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারজানা।

আগে ব্যাট করতে নামা থাইল্যান্ডের মেয়েরা ফাহিমা, শরিফা, ফারিহা তৃষাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে পারেনি। ৩৪ রান করতে ৩৮ বল খেলেন নানাপাত। ৭০ স্ট্রাইকরেটে ২৪ রান করেন নানথাকান চানথাম। এ ছাড়া ওনিচা কামচোমফু করেন ১৭ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা ও শরিফা দুটি করে উইকেট নেনে। তাঁদের খরচ ১৬ ও ১৪ রান। তৃষার শিকার এক উইকেট। তবে রান খরচায় সবচেয়ে হিসেবি ছিলেন এই বাঁ হাতি পেসার। ৩ ওভারে মাত্র ৫ রান দেন তৃষা। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে এক ব্যাটারকে ফেরান সানজিদা আক্তার মেঘলা।

‘ভারত-পাকিস্তানের পার্থক্য আকাশ-পাতাল’

বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে কী বললেন নান্নু

‘পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় এটি’

বিপদ কাটাতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে গেছেন বিসিবি সভাপতি

অবশেষে জয়ের দেখা পেল আফগানিস্তান

বিশ্বকাপেই ৭০০ উইকেটের রেকর্ড রশিদ খানের

‘ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে এখন বাংলাদেশ-ভারত ম্যাচ বেশি জমে’

পাকিস্তানের ভরাডুবিতে যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডসের কী ‘উপকার’ হলো

ভারতের কাছে ভরাডুবির পর পাকিস্তানি সমর্থকের টিভি ভাঙচুরের ঘটনা ভাইরাল