হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের আগে নিউজিল্যান্ডের চিন্তা কোথায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ এপ্রিল। ছবি: বিসিবি

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের ঘুম হারাম করে ছেড়েছেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমানরা। ২-১ ব্যবধানে সিরিজ জেতার পথে দুজনে মিলে তুলে নিয়েছেন ১৩ উইকেট। ৮ উইকেট নিয়ে রানা তো সিরিজ সেরাই নির্বাচিত হয়েছেন।

টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজ এবং রানাকে নিয়ে ভাবতে হচ্ছে না নিউজিল্যান্ডকে। আপাতত বিশ্রামে আছেন তাঁরা। এরপরও যেন স্বস্তিতে থাকার উপায় নেই ব্ল্যাক ক্যাপদের। টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন অনভিষিক্ত দুই পেসার রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। অচেনা বলেই তাঁদের নিয়ে চিন্তা হচ্ছে নিউজিল্যান্ডের।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ এপ্রিল। বাকি ম্যাচ দুটি হবে ২৯ এপ্রিল এবং ২ মে। তার আগে আজ সফরকারীদের হয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ইশ সোধি। বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। সোধি বলেন, ‘মোস্তাফিজ ও নাহিদ গত সিরিজে যেভাবে বল করল… তারা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। তবে এটা নতুন দল, নতুন চ্যালেঞ্জ। মোস্তাফিজের বিরুদ্ধে আগে খেলা হয়েছে তাই পুরনো বোলারদের ব্যাপারে কৌশল সাজানো যায়। কিন্তু এখন তো পুরো নতুন অ্যাটাক।’

পঞ্চপান্ডবের যুগ শেষে বাংলাদেশের দলে এখন তরুণ এবং নতুন মুখের ছড়াছড়ি। এরপরও নিজেদের কাজটা যে সহজ হবে না, সেটা অকোপটেই স্বীকার করলেন সোধি, ‘যখন প্রথম এসেছিলাম (বাংলাদেশে) ২০১৩ সালে, তখন তাদের দলটা পুরো ভিন্ন ছিল। এখন অনেকেই নতুন এসেছে। বাংলাদেশ এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। তবে ২০১৩ সালের দলের কেউই এখন নেই। তাই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। অনেকে হয়ত দলে আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট এখনো খেলেনি। তবে এটাই খেলাধুলার সৌন্দর্য। পরিবর্তন হতে থাকবেই। বাংলাদেশ এই কন্ডিশনে সব সময় চ্যালেঞ্জিং দল। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আমরা এশিয়াতে প্রচুর ক্রিকেট খেলেছি। আশা করি আমাদের তরুণরাও মানিয়ে নিতে পারবে।’

শেষ ম্যাচ হেরে সিরিজও হারলেন জ্যোতিরা

‘আল্লাহর রহমতে বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে’

শেষ ওয়ানডেতে রিশাদের না থাকার তাহলে এই কারণ

‘বিদেশিদের কাছে আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বড়’

বাংলাদেশের নাহিদা-শারমিনকে শাস্তি দিল আইসিসি

পিএসএলের ফাইনালের আগে দর্শকদের সুখবর দিল পাকিস্তান

অলিখিত ফাইনালে চাপে বাংলাদেশ

কী কারণে নিউজিল্যান্ডের অবসর নেওয়া ক্রিকেটারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড

ভালো করলেই বাইক পাবেন লিটন-তামিমরা

হঠাৎ কেন টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড