হোম > রাজনীতি

সরকার পরিচালনায় কেবল নাম বদলেছে, চরিত্র বদলায়নি: গোলাম পরওয়ার

­যশোর প্রতিনিধি

যশোরে ‘২৪ এর গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

সব জায়গায় বিএনপি দলীয়করণ করায় দেশে কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় প্রকল্পে ভাগ–বাঁটোয়ারা হচ্ছে। তাহলের আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য কোথায়? কেবল দলের নাম পাল্টেছে, চরিত্র একই রয়ে গেছে।’

আজ শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ হলের মিলনায়তনে আয়োজিত ‘২৪ এর গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘সংবিধান সংশোধন আর সংস্কার এক জিনিস না। জুলাই সনদে ভিন্ন মতগুলো বাদ দিয়ে সংস্কারের ছড়ি ঘুরাবেন, জনগণ সেটা মেনে নিবে না। সংশোধন মানেন, সংস্কার মানবেন না সেটা হবে না। আপনারা সংবিধান মানেননি সে জন্য সংসদে ভুল স্বীকার করুন। কিন্তু সংস্কার না করে সংশোধনের ওপর ন্যস্ত থাকবেন তাহলে তো সেই ফ্যাসিবাদের দিকেই যাচ্ছেন।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘সংবিধান সংশোধন করে আমূল পরিবর্তন হবে না। সংস্কার মানে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন। প্রত্যাশা ছিল এই পরিবর্তন পাব। কিন্তু সেই পথে বিএনপি এখনো পা বাড়ায়নি। যত দিন গণভোটের রায় বাস্তবায়ন হবে না; তত দিন নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না। তত দিন ১১ দলীয় ঐক্যজোট সংসদে লড়াই করবে।’

সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, যশোর-১ আসনের এমপি আজিজুর রহমান, যশোর-৫ আসনের এমপি গাজী এনামুল হক, যশোর-৬ আসনের এমপি অধ্যাপক মোক্তার আলী, নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু, আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবীর, এনসিপির জেলা সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সরকারকে পাঁচ বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম

আবারও গাড়িবহরে হামলার দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

অতি অল্প সময়ের মধ্যে স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুরধার হবে: কাদের সিদ্দিকী

চব্বিশের গণ-অভ্যুত্থান দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের বিস্ফোরণ: আনু মুহাম্মদ

সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে: জামায়াত আমির

দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় অপরাধপ্রবণতা বাড়ছে: রিজভী

দেশে এখন নির্লজ্জ দলীয়করণ চলছে: জামায়াত আমির

আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির

আয়ের তুলনায় ব্যয় বেশি জামায়াতের