হোম > রাজনীতি

তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন: ডা. জাহিদ হোসেন

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

ডা. জাহিদ বলেন, ‘জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, সব মানুষের নেতা তারেক রহমান। আমি কয়েক দিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন কয়েক সপ্তাহের মধ্যে ইনশা আল্লাহ তারেক রহমান এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটির নেতৃত্ব দেবেন।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নের বিষয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি এত বড় দল যে, এর মনোনয়নপ্রত্যাশী মানুষের সংখ্যা যত সিট আছে তার চেয়ে ১০ গুণ। কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় ও জেলার নেতারা আছেন, দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেসব মানুষ নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরই আপনারা দেখতে পাবেন। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় যেসব স্পেকুলেটেড নিউজ হয়েছে তার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে গত পরশু দলের মুখপাত্র রিজভী আহমেদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয়নি। তবে নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম সেটি আমাদের অব্যাহত।’

আরও খবর পড়ুন:

নির্বাচনে বিদ্রোহী প্রার্থী: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃতরা, দলে ভিন্নমত

বৈষম্যহীন বাংলাদেশের জন্য আন্দোলন করেছিলাম: হাসনাত আবদুল্লাহ

এমপি মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি

রাষ্ট্রপতি আদেশ না মানলে সরকার ও সংসদ অবৈধ: গোলাম পরওয়ার

সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে: জাপা চেয়ারম্যান

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

এনসিপি কার্যালয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল, দিয়েছে বাণিজ্য চুক্তির ব্যাখ্যা

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছে জামায়াত, বহিষ্কার হতে পারেন এমপি গাজী নজরুল

জুলাইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েও অবহেলিত শ্রমিকেরা: শিমুল বিশ্বাস