হোম > রাজনীতি

ভোটকেন্দ্রে দেখা জামায়াত আমির ও বিএনপি প্রার্থীর, একসঙ্গে কাজ করার প্রত্যাশা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভোটকেন্দ্রে সাক্ষাৎ হলে শফিকুর রহমান ও শফিকুল ইসলাম খান একে অপরকে জড়িয়ে ধরেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-১৫ আসনের মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসেছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সময়ে একই ভোটকেন্দ্রে হাজির হন তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পথে সাক্ষাৎ হয় তাঁদের। এ সময় একে অপরকে জড়িয়ে ধরেন শফিকুর রহমান ও শফিকুল ইসলাম খান। পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন দুই নেতা।

কুশল বিনিময়কালে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াত আমিরকে সঙ্গে নিয়ে বলেন, ‘আমরা দুজন ভাই ভাই। যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করব।’

জামায়াত আমির ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘একসঙ্গে সৌহার্দ্য বজায় রেখেই আমরা দেশ গড়ব।’

দুই প্রার্থীই ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। কুশল বিনিময় ও আলিঙ্গন শেষে চলে যান তাঁরা।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সৌহার্দ্যের এই দৃশ্য নির্বাচনী পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন উপস্থিত কয়েকজন ভোটার।

কেন্দ্র পরিদর্শনে যাওয়ার আগে আজ সকাল সাড়ে আটটায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

নতুন রাজনৈতিক দল জেডিপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

পার্থর বিরুদ্ধে দেওয়া ফেসবুক পোস্ট ডিলিট করে যা বললেন ফয়েজ আহমদ

ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ: এ টি এম আজহার

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে: সাইফুল হক

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ তিন অধ্যাদেশ বাতিল ও স্থগিতে টিআইবির ক্ষোভ

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ তৈয়্যব

সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ হতাশার: হাসনাত কাইয়ুম