হোম > রাজনীতি

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুকরেমা রেজা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা মারা গেছেন। গতকাল শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মুকরেমা রেজা দুই ছেলে, এক মেয়ে এবং আত্মীয়স্বজনসহ বহু শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ নানান জটিল রোগে ভুগছিলেন।

মুকরেমা রেজার নামাজে জানাজা আজ রোববার বাদ আসর রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।

আরও খবর পড়ুন:

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

আওয়ামী লীগ ও জামায়াত দুই দলই পাকিস্তানের পক্ষে ছিল: ডিএসসিসি প্রশাসক

জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে প্রশ্ন তুললেন তাসনিম জারা

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মেলায় নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানকে অন্য গণ-আন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয়: মাহফুজ আলম

মির্জা ফখরুল গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন ক্লাস জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: জামায়াত

শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল