হোম > জাতীয়

গাফ্ফার চৌধুরী মরদেহ পৌঁছাবে আগামী সপ্তাহের শেষ নাগাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিংবদন্তি সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ আগামী সপ্তাহের শেষ নাগাদ লন্ডন থেকে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ দূতালয়।

তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় লন্ডনের বার্নেট হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন।

বাংলাদেশ দূতালয়ের একজন মুখপাত্র শুক্রবার আজকের পত্রিকাকে জানান, তাঁর প্রথম জানাজা লন্ডনের ব্রিকলেন মসজিদে শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, দূতালয়ের সকল কর্মকর্তা, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনীতিক এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এ জানাজায় অংশ নেন।

এরপর স্থানীয় শহীদ আলতাব আলী পার্কে শত শত প্রবাসী বাংলাদেশি মরহুমের কফিনে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সরকারের তরফে মরহুমের কফিন জাতীয় পতাকায় ঢেকে শ্রদ্ধা জানান হাইকমিশনার মুনা তাসনিম।

মুখপাত্র বলেন, মরহুমের মরদেহ আগামী বুধবার দেশে পাঠানোর জন্য প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে যুক্তরাজ্য সরকারের তরফে তাঁর তিন ছেলের, যাঁরা কফিনের সঙ্গে ঢাকা যাওয়ার কথা রয়েছে, ভ্রমণের কাগজপত্র প্রস্তুত হতে আরও সময় লাগলে মরদেহ আগামী শুক্রবার পাঠানো হতে পারে। সে ক্ষেত্রে মরদেহ আগামী শনিবার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে। তত দিন মরদেহ লন্ডনে একটি হিমঘরে সংরক্ষণ করা হবে।

গাফ্ফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণে একুশের প্রভাতফেরির কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’-এর রচয়িতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

বুদ্ধপূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসার বাণী আজও প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি: হাওরাঞ্চলে ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ করবে সরকার

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

‎ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা