হোম > জাতীয়

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে কঠোর অবস্থানে সরকার: কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে। সেখানে যৌথ অভিযান চলছে, অচিরেই পরিস্থিতি শান্ত হবে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে।’ তবে তিনি এ সময় সেই নৃগোষ্ঠীর নাম উল্লেখ করেননি। 

ওবায়দুল কাদের বলেন, ‘এই ক্ষুদ্র নৃগোষ্ঠী রাঙামাটি ও খাগড়াছড়িতে নেই, শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি, অচিরেই পরিস্থিতি শান্ত হবে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই সশস্ত্র তৎপরতার ঘটনায় গোটা পার্বত্য অশান্ত হবে এটা মনে করার কোনো কারণ নেই।’ 

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক শেখ আজগর নস্করসহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। পরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আরও পড়ুন:

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুদ্ধপূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসার বাণী আজও প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি: হাওরাঞ্চলে ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ করবে সরকার

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

‎ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা