হোম > জাতীয়

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী

বাসস, ঢাকা 

তুরস্কে চলমান ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত রয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরদার প্রচেষ্টা চালাতে হবে।

গতকাল শুক্রবার তুরস্কে চলমান আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম ২০২৬-এ ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেইস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক অধিবেশনে আলোচকের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তার গণ্ডি পেরিয়ে আরও সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা রাখতে হবে।

এ ছাড়াও আন্তর্জাতিক দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি তহবিলের জোগান বাড়ানো, রাখাইনের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

খলিলুর রহমান জানান, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি, উভয় পক্ষই তাঁকে স্বাগত জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানযোগ্য, তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ এবং টেকসই আন্তর্জাতিক সহযোগিতা।

দুলাভাই-শালার হাস্যরসের সাক্ষী হলো সংসদ

জাতীয় গ্রিডে ৫৪ হাজার ইউনিট বিদ্যুৎ দিল পদ্মা সেতুর সৌর প্রকল্প

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা আরও জোরদার করার তাগিদ

স্বীকারোক্তি আদায়ে হত্যার হুমকির অভিযোগ প্রসিকিউটর জোহার বিরুদ্ধে

৭১ টিভির সম্প্রচার লাইসেন্সসহ নথিপত্র চেয়েছে তদন্ত সংস্থা

অয়ন ওসমানের গুলিতে মৃত্যু হয় আবুল হাসানের: জবানবন্দি

প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সব মেডিকেল কলেজে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

নারী ও শিশু-সংক্রান্ত ডেথ রেফারেন্স শুনতে বেঞ্চ গঠন

পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মঈন খান