হোম > জাতীয়

হাসপাতাল থেকে কারাগারে ডেসটিনির রফিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কারাগারে নেওয়া হয়েছে। শনিবার বিকালে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কথা বলে প্রায় তিন মাস তিনি হাসপাতালের প্রিজন সেলে ছিলেন।  

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার আজকের পত্রিকাকে বলেন, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে রফিকুল আমীনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারাগারে তিনি ডিভিশন প্রাপ্ত। তিনি নিজের রুমেই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। 

হাসপাতালের প্রিজন সেলে বসে রফিকুল আমীন জুমে নতুন এমএলএম কোম্পানির সদস্যদের সঙ্গে মিটিং করেছিলেন। চালাচ্ছিলেন ব্যবসায়িক কার্যক্রম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জুম মিটিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পরে। বিষয়টি জানাজানি হওয়ার পর কারা কর্তৃপক্ষ রফিকুল আমীনের পাহারায় থাকা প্রধান কারারক্ষীসহ আটজনকে গত বৃহস্পতিবার প্রত্যাহার করে নেয়। চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং মামলায় রফিকুল আমীনকে ২০১২ সালে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে রফিকুল আমীন একেক সময় একেক রোগের কথা বলে দীর্ঘদিন হাসপাতালের প্রিজন সেলে থেকেছেন। চলতি বছরের ১১ এপ্রিল তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউর প্রিজন সেলে আসেন।

আরও পড়ুন:

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

পেশাদার সেনাবাহিনী গঠনে ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

হজের প্রাথমিক নিবন্ধন কাল থেকে, কীভাবে করবেন, কারা যেতে পারবে না

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র, সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলছে মালে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে