হোম > জাতীয়

আগামী মাসেই পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজ সেতু বিভাগের বোর্ডসভায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু। আগামী মাসের শেষ দিকে আমরা পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি।’ 

আজ বুধবার দুপুরে বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা উদ্বোধনের সামারি পাঠাব। উনি জুন মাসে যেদিন সময় দেবেন, সেই দিন পদ্মা সেতুর উদ্বোধন হবে।’ 

তবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন সেতুর উদ্বোধন করা হবে না বলে এক প্রশ্নের জবাবে জানান সেতুমন্ত্রী। 

পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতুর প্রায় ৯৮ ভাগ কাজ শেষ। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫০ শতাংশ এবং নদীশাসনের কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ। সেতুর কার্পেটিংয়ের কাজ ৯১ ভাগ শেষ।’ 

আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প কর্ণফুলী টানেলের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানে টানেলের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের প্রায় ৮৫ ভাগ কাজ শেষ। আশা করছি এ বছরই প্রকল্পটি আলোর মুখ দেখবে।’ 

পদ্মা সেতু নিয়ে ধোঁয়াশার বিষয়ে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে ধোঁয়াশার কিছু নেই। সেতুর কাজ শেষের দিকে আছে, অল্প কিছু কাজ বাকি, যা এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।’ 

সেতুর নামের বিষয়ে কাদের বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে আমাদের বলা হচ্ছে পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ করার। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীকে বলেছি, কিন্তু তিনি রাজি হচ্ছেন না। তবে আমরা সেতু উদ্বোধনের যে সামারি পাঠাব, সেখানে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ করার জন্যই নাম প্রস্তাব করব।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

সেতুর টোল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর টোলহারের একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সেটি আসার পরে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী আমরা কাজ করব। তখনই পদ্মা সেতুর টোলের হার চূড়ান্ত হবে।’ 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস

দুর্নীতির মামলা: বেনজীরকে ফেরত দিতে রাজি দুবাই, চার বিষয়ে ব্যাখ্যা চায়

স্থানীয় নির্বাচন: দ্বৈত নাগরিক প্রার্থী চায় না কমিশন

‘মঞ্জুর হত্যার বিচার হওয়া উচিত’

পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

আন্তদেশীয় অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন আইজিপি

পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে সাঈদ-মুগ্ধ-ওয়াসিম, ফিরছে ‘এক্সেপ্ট ইসরায়েল’

জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এআইআইবির অর্থায়নে নতুন এক্সপ্রেসওয়ে ও সাবওয়ে প্রকল্প নিয়ে আলোচনা: সেতু বিভাগ