হোম > জাতীয়

স্কুলেই টিকা পাবে শিশুরা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশুরা স্কুলেই করোনা ভাইরাস প্রতিরোধী টিকা পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, নিরাপদে শিক্ষা প্রদানের জন্য সরকার ৫ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। স্কুলেই টিকা পাবে শিশুরা। এ সময় তিনি শিশুদের টিকা দিতে অভিভাবকদের প্রতি জন্মনিবন্ধন করার অনুরোধ জানান।

দেশের ১২টি সিটি করপোরেশনের ১৮৬টি এবং রাজধানীর ১৫টি বিদ্যালয়ে শুরু হয়েছে শিশুদের টিকাদানের এই কর্মসূচি। পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা আসে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা করা হয়েছে। দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুর সংখ্যা ২ কোটি ২০ লাখ। 

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রায়ের পরও হাসলেন ইনু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না: চিফ প্রসিকিউটর

বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

ফার্নেস তেলের দাম কমল লিটারে ৪ টাকা ৪৪ পয়সা

আমরা যারা পাবলিক ফিগার, প্রতিনিয়ত সাইবার নিপীড়নের শিকার হচ্ছি: রুমিন ফারহানা