হোম > জীবনধারা > রেসিপি

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

ফিচার ডেস্ক, ঢাকা 

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

পাঙাশ মাছ বেশ জনপ্রিয় আমাদের দেশে। চাষের ও নদীর—দুই ধরনের পাঙাশ পাওয়া যায়। নদীর পাঙাশের স্বাদ চাষেরটির চেয়ে ভিন্ন, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে চাষের ও নদীর; যা-ই হোক না কেন, ঠিকমতো রান্না করতে পারলে এ মাছের তরকারি বেশ সুস্বাদু। এমনি একটি রেসিপি ও তার ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

মিষ্টিকুমড়া ৫০০ গ্রাম, পাঙাশ ছয় টুকরা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, কাঁচা মরিচের ফালি ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া আধা চা-চামচ।

প্রণালি

মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। মিষ্টিকুমড়ার খোসা ফেলে মোটা মোটা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ সামান্য ভেজে আদা ও রসুনবাটা দিয়ে ভেজে নিন। পরে অল্প পানি দিন। তারপর তাতে হলুদ, মরিচ আর ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মাছ দিয়ে আবারও কষিয়ে নিয়ে অন্য পাত্রে তুলে রাখুন। এবার মিষ্টিকুমড়া দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। পরে পরিমাণমতো ঝোলের পানি দিন। ঝোলের পানি ফুটে উঠলে কষানো মাছে কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া ও চিনি দিয়ে আরও কিছু সময় রান্না করুন। এবার নামানোর আগে লবণ দেখে ধনেপাতাকুচি দিয়ে আরও খানিক রান্না করে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা।

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল

ঘরেই তৈরি করে নিন মজাদার জাপানিজ টেম্পুরা

লিওনেল মেসির জন্মদিনে জেনে নিন তাঁর প্রিয় খাবার এবং কীভাবে তা তৈরি করবেন সে সম্পর্কে