বাজারে ফুলকপি উঠেছে। রাতে কিন্তু হালকা ঠান্ডাও পড়ছে। এখন থেকেই অনেকে নতুন নতুন স্য়ুপ রান্না শিখছেন, যেন শীতটা সুন্দর করে যাপন করা যায়। নতুন ফুলকপি দিয়েই তৈরি করে ফেলুন স্য়ুপ। জেনে নিন রেসিপি।
ছোট টুকরা করে কাটা ফুলকপি মাঝারি আকারের ১টি, অলিভ ওয়েল ৪ টেবিল চামচ, লবণ দেড় চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, মুরগির মাংস ১০০ গ্রাম কুচি করে কাটা, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ৩ কোয়া, চিকেন স্টক ৪ কাপ, হেভি হুইপিং ক্রিম ১ কাপ, টক দই স্বাদমতো।
ওভেন ২২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করে নিন। একটি বড় বেকিং শিটে ফুলকপির টুকরাগুলো নিয়ে অলিভ ওয়েল, লবণ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। টুকরাগুলো এক স্তরে সাজিয়ে প্রি-হিট করা ওভেনে ২৫ থেকে ৩০ মিনিট বাদামি রং ও নরম হওয়া পর্যন্ত বেক করুন।
এই ফাঁকে একটি প্যানে কুচি করে রাখা মুরগির মাংস তেলে ভেজে নিন। ঘন ঘন নেড়ে প্রায় ১০ মিনিট পর্যন্ত ভাজুন। ভাজা বেকনগুলো একটি ঝাঁঝরি চামচ দিয়ে তুলে কিচেন টিস্যু রাখা প্লেটে রাখুন।
এবার মাঝারি তাপে ওই একই প্যানে পেঁয়াজকুচি দিন। প্রয়োজনে আরেকটু তেল দিয়ে নিন। নরম হওয়া পর্যন্ত প্রায় ৫ মিনিট ঘন ঘন নাড়ুন। এরপর রসুনকুচি দিয়ে আরও ১ মিনিট অনবরত নাড়ুন যতক্ষণ না সুন্দর ঘ্রাণ বের হয়। এবার ওভেনে রোস্ট করা ফুলকপি এবং চিকেন স্টক প্যানে ঢেলে দিন। মাঝারি থেকে উচ্চ তাপে স্যুপটি ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিন। স্যুপটি সামান্য ঠান্ডা করে একটি ব্লেন্ডারে ঢালুন। প্রায় ১ মিনিট ব্লেন্ড করে একদম মসৃণ করে নিন। ব্লেন্ড করা মসৃণ স্যুপটি আবার প্যানে ঢেলে চুলায় কম আঁচে বসান। এবার এতে হেভি হুইপিং ক্রিম, ভাজা মুরগির মাংস দিন। চিজ সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত প্রায় ২ মিনিট নাড়ুন।
স্যুপটি বাটিতে ঢেলে ওপরে চাইলে বেরেস্তা বা মুরগির মাংস ভাজা ছড়িয়ে দিতে পারেন। বাড়িতে চেডার চিজ থাকলে তাও ছড়িয়ে দিতে পারেন। টক দই ফেটিয়ে চামচ দিয়ে ছড়িয়ে উপভোগ করুন মৌসুমি ফুলকপির স্য়ুপ।
রেসিপি ও ছবি: অল রেসিপিস