হোম > জীবনধারা > রেসিপি

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

ফিচার ডেস্ক

ছবি: আফরোজা খানম মুক্তা।

রাতে হঠাৎ যদি বাড়িতে অতিথি আসেন, তাহলে রাত্রিভোজের আয়োজন তো করতেই হয়। এই গরমে গরু বা খাসির মাংস খেয়ে খুব একটা আরাম পাওয়া সম্ভব নয়। তাই হালকা কিছুই রান্না করুন। আপনাদের জন্য ডিমের পোলাওয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

বাসমতি চাল ৫০০ গ্রাম, মুরগির ডিম ৪টা, ইলিশ মাছের ডিম ৪টা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা-রসুনবাটা এক টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, এলাচ ও দারুচিনি ২ পিস করে, সয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, মিঠা আতর ২ ফোঁটা, কাঁচা মরিচ ৫-৬টা।

প্রণালি

বাসমতি চাল ধুয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখুন। এবার হাঁড়িতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে সামান্য পানি দিন। পরে আদা-রসুনের বাটা, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে ইলিশ মাছের কাঁচা ডিম ও কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট ঢাকনাসহ রান্না করুন। এবার সেদ্ধ মুরগির ডিম দিয়ে রান্না করুন। পরে দুই রকমের ডিম অন্য বাটিতে উঠিয়ে রাখুন। তারপর সেই হাঁড়িতে এলাচ ও দারুচিনি দিয়ে ফোড়ন দিন। পরে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে লবণ, গুঁড়া দুধ ও ঘি দিয়ে আবারও ফুটে উঠলে চাল দিন। ঢাকনাসহ রান্না করুন। সেদ্ধ হলে চুলার তাপ কমিয়ে দমে বসান। হয়ে এলে ডিম ওপরে দিয়ে আরও পাঁচ মিনিট দমে রান্না করুন। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের পোলাও।

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ

মুরগির মাংসের কোর্মা

সরিষা বাটায় ইলিশের ঝাল

তৈরি করুন লেবানিজ কাফতা কাবাব

খাসির মাংসের ঝাল বিরিয়ানি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব

এক রাউন্ড টার্কিশ চা হয়ে যাক

বিফ কিমা কোপ্তা কারি