হোম > জীবনধারা > রেসিপি

গরুর তিল্লি ভুনা

ফিচার ডেস্ক, ঢাকা 

গরুর তিল্লি ভুনা

গরুর তিল্লি ভুনা বেশ সুস্বাদু খাবার। তিল্লি দিয়ে কাবাবও তৈরি করা যায়। আপনাদের জন্য গরুর তিল্লি ভুনার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

গরুর তিল্লি একটা, সয়াবিন তেল আধা কাপ, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ও গরমমসলা ১ টেবিল চামচ করে, জিরাগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, দারুচিনি ৩টি, কাঁচা মরিচের ফালি ১০ থেকে ১২টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, তেজপাতা ১টি।

প্রণালি

গরুর তিল্লি গরম পানিতে সেদ্ধ করে কেটে ধুয়ে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। কড়াইতে তেল গরম হলে মেরিনেট করা তিল্লি দিয়ে ভাজা ভাজা করুন। পরে পেঁয়াজ বেরেস্তা দিন। এবার লবণ দেখে নামিয়ে নিন।

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ

মুরগির মাংসের কোর্মা

সরিষা বাটায় ইলিশের ঝাল

তৈরি করুন লেবানিজ কাফতা কাবাব

খাসির মাংসের ঝাল বিরিয়ানি