হোম > জীবনধারা > রেসিপি

দেশি বরইয়ের সালাদ

ফিচার ডেস্ক, ঢাকা 

দেশি বরইয়ের সালাদ

বরইয়ের মৌসুমে প্রায়ই বাড়িতে আনা হয় এ ফলটি। পুষ্টিগুণে ভরপুর এ ফলটি দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

দেশি বরই ৫০০ গ্রাম, শুকনা মরিচ পোড়া ৪টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর পাতা ৪টি, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, তেঁতুল সামান্য।

প্রণালি

বরই বোঁটা ফেলে ধুয়ে নিন। পরে শুকনা মরিচ চুলায় পুড়ে নিন। এবার বরই থেঁতো করে নিন। তারপর লবণ, বিট লবণ, পোড়া মরিচ একসঙ্গে চটকে নিন। এবার লেবুর পাতা ছিঁড়ে সব একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে বরইয়ের সালাদ।

বসন্তের প্রথম দিন পাতে থাকুক বাসন্তী পোলাও

রোজেলার টক-ঝাল-মিষ্টি আচার

চিংড়ি দিয়ে মানকচুর রসা

রোজেলার জুস

ভিন্ন স্বাদের আচারি রুই

ধনেপাতাবাটায় খাসির ঝোল

পাঁচমিশালি ডালের খিচুড়ি

শবে বরাতে চালের রুটির সঙ্গে রাখতে পারেন এই বিশেষ পদগুলো

গোলাপি মুলা দিয়ে দেশি পুঁটি মাছ

ছুটির দিনে হালকা খাবারে থাকুক দেশি কই মাছের ঝোল