হোম > জীবনধারা > রেসিপি

জাফরানি মাটন

ফিচার ডেস্ক

ছবি: আফরোজা খানম মুক্তা।

প্রচণ্ড গরম। রাতে বাড়িতে হঠাৎ অতিথি এলে এক পদ রান্না করেই আপ্যায়ন করতে চাইছেন? যেহেতু এক পদ, তাই জম্পেশ হওয়া চাই। জাফরানি মাটন রান্না করে দেখুন না! পোলাওয়ের সঙ্গে দিব্যি জমে যাবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

খাসির মাংস ১ কেজি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, ধনে, জিরা ও গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ১ কাপ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী ২টি করে, চারমগজ বাটা অথবা কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, কাশ্মীরি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ।

প্রণালি

খাসির মাংস টক দই, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে মেখে ৩ ঘণ্টা মেরিনেট করে নরমাল ফ্রিজে রেখে দিন। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, পেঁয়াজকুচি লালচে করে ভাজুন। পরে আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা দিয়ে কষিয়ে নিন। তাতে মেরিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ হলে টক দই, কাজুবাদাম বাটা বা চারমগজ বাটা, জাফরানের পানি, কাশ্মীরি মরিচ গুঁড়া, ধনেপাতা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। নামানোর আগে ঘি আর গরম মসলা গুঁড়া দিয়ে আবারও নেড়ে কম তাপে রান্না করুন কিছু সময়। তেল ছেড়ে দিলে লবণ দেখে নামিয়ে নিন।

উচ্ছের দারুণ পদ

এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত

ঝটপট বানিয়ে ফেলুন জিবে জল আনা আম-কাসুন্দি মাখা

আমাদের প্রাচীন পানীয়

লইট্টা শুঁটকির লারা

পাতে থাক ভিন্ন স্বাদের দুই পদ

গরমে আরামের খাবার শজনে দিয়ে কই মাছ

গরমের আরামে খান রঙিন ফল দিয়ে দই-চিড়া

ভিন্ন স্বাদ পেতে রান্না করুন বাটার চিকেন

গরমে আরাম পেতে খান মেথিশাকের লারা