হোম > জীবনধারা > রেসিপি

ইফতারে রাখতে পারেন আনারসের দুই সালাদ

ফিচার ডেস্ক, ঢাকা 

আনারসের ঝাল মিষ্টি সালাদ

ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

মাখা সালাদ

আনারসের মাখা সালাদ

উপকরণ

আনারস ১টি, পেয়ারা ১টি, শাকালু ২টি, গাজর ১টি, কাঁচা কলা ১টি, তেঁতুল পরিমাণমতো, কাঁচা মরিচ ৪টি, ভাজা শুকনো মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, পুদিনাপাতা কুচি ৪ টেবিল চামচ।

প্রণালি

আনারস, শাকালু, গাজর, কাঁচা কলা, খোসা ফেলে টুকরা করে কেটে নিন। এবার পেয়ারা খোসাসহ বিচি ছাড়া একই নিয়মে কেটে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে হরেক স্বাদের মাখা সালাদ।

ঝাল-মিষ্টি সালাদ

আনারসের ঝাল মিষ্টি সালাদ

উপকরণ

আনারস ২টি, চিনি আধা কাপ, শুকনো মরিচ ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা-চামচ, সরিষা বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ।

প্রণালি

আনারস কেটে ধুয়ে নিন। এবার একটি বাঁটিতে সব উপকরণ একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আনারসের ঝাল-মিষ্টি সালাদ। এই সালাদ ইচ্ছা হলে নরমাল ফ্রিজে রাখতে পারেন।

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল