হোম > জীবনধারা > রেসিপি

পেয়ারার টক-মিষ্টি চাটনি

ফিচার ডেস্ক, ঢাকা 

পেয়ারার টক মিষ্টি চাটনি

পথে আসতে-যেতে পেয়ারা চোখে পড়ছে এখন। প্রায়ই হয়তো ফেরার পথে কিনে নিয়ে আসেন বাড়িতে। এবার তৈরি করে ফেলুন পেয়ারার টক-মিষ্টি চাটনি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত

উপকরণ

আধা পাকা পেয়ারা ২ থেকে ৩টি, গোলানো তেঁতুল সামান্য, পাঁচফোড়ন ১ চা-চামচ, আস্ত শুকনা মরিচ ৩ থেকে ৪টি, ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ, চিলি ফ্লেক্স, ভাজা ধনে গুঁড়া ও বিট লবণ আধা চা-চামচ করে, লবণ ও চিনি স্বাদমতো, সরিষার তেল আধা কাপ।

প্রণালি

পেয়ারা কেটে বিচি ফেলে সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন ও মরিচের ফোঁড়ন দিন। এবার এতে পেয়ারার পেস্ট ও তেঁতুল গোলানো পানি দিয়ে কষিয়ে নিন ভালো করে। এ সময় পরিমাণমতো লবণ ও স্বাদমতো চিনি মিশিয়ে নিন। কষাতে কষাতে যখন তেল ভেসে উঠলে চিলি ফ্লেক্স, বিট লবণ, ভাজা ধনে ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলুন।

ভিন্ন স্বাদের গরুর মাংস

রান্নাঘরে নতুন? রাঁধতে পারেন হাতে মাখা মাংসের ঝাল

গরুর মাংসের স্পেশাল বিরিয়ানি

ঈদের রেসিপি

কটা মসলায় গরুর মাংস

ঈদের ছুটিতে এক দিন রাঁধুন আস্ত রসুন দিয়ে গরুর মাংস

করলা দিয়ে শোল মাছের তরকারি

গরম ভাতের সঙ্গে নারকেল চিংড়ি

পাকা আমের হলুদ কুলফি

গরমে তৃষ্ণা মেটাবে জামরুলের শরবত