হোম > জীবনধারা > রেসিপি

বিফ গলৌটি কাবাব

ফিচার ডেস্ক, ঢাকা 

বিফ গলৌটি কাবাব

কোরবানির ঈদে বাড়িতেই নানা ধরনের কাবাব তৈরি করতে পারেন। আপনাদের জন্য বিফ গলৌটি কাবাবের রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত

উপকরণ

বিফ কিমা আধা কেজি, দারুচিনি ১ ইঞ্চি লম্বা একটি, কালো এলাচি ১টি, তেজপাতা ১টি, লং ৫ থেকে ৬টি, কাঁচামরিচ ৪ থেকে ৫টি, জয়ফল ১ থেকে ৩টি, জয়ত্রী ১ টুকরা, কালো গোলমরিচ ৮ থেকে ১০টি, এলাচি ৪ থেকে ৫টি, বেরেস্তা ১ কাপ, রসুন ৪ থেকে ৫ কোয়া, আদা ১ ইঞ্চি লম্বা এক টুকরা, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, পেঁপে কুচি ২ টেবিল চামচ, ধনে পাতা ১ মুঠো, ডিম ১টি, ভাজা বেসন ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল, ঘি বা মাখন।

প্রণালি

মিক্সচার মেশিনে বেসন, তেল ও মাংসের কিমা ছাড়া সব উপকরণ একত্রে ব্লেন্ড করে নিতে হবে। এবার মাংসের কিমার সঙ্গে লবণ ভালো করে মেশাতে হবে। ২ মিনিট লবণ মাখানোর পর ব্লেন্ড করা মসলা ও বেসন দিয়ে ভালো করে মাখাতে হবে। এবার গোল গোল চ্যাপ্টা আকারে কাবাব বানিয়ে অল্প তেল, ঘি বা মাখনে দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে।

গরুর মাংসের ভিন্ন স্বাদ পেতে রাঁধুন গ্রিন চিলি বিফ

ভিন্ন স্বাদের গরুর মাংস

রান্নাঘরে নতুন? রাঁধতে পারেন হাতে মাখা মাংসের ঝাল

গরুর মাংসের স্পেশাল বিরিয়ানি

ঈদের রেসিপি

কটা মসলায় গরুর মাংস

ঈদের ছুটিতে এক দিন রাঁধুন আস্ত রসুন দিয়ে গরুর মাংস

করলা দিয়ে শোল মাছের তরকারি

গরম ভাতের সঙ্গে নারকেল চিংড়ি

পাকা আমের হলুদ কুলফি