হোম > জীবনধারা > খাবারদাবার

ইলিশ মাছের মরিচখোল

মুন্নী সাহা

উপকরণ
ইলিশ মাছ, মরিচ ও রসুনবাটা, সরিষার তেল, লবণ, তেঁতুল।

প্রণালি
শুকনো মরিচ বাটা যতটুকু নেবেন, রসুনবাটাও ততটুকু নিন। প্যানে অল্প তেলে মিশ্রণটি দিয়ে স্বাদমতো লবণ যোগ করে মিডিয়াম আঁচে ২০ থেকে ২৫ মিনিট ভালোভাবে কষে নিন। তারপর এক টুকরো ইলিশ দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর ইলিশের কাঁটা থেকে মাছ মসলায় মিশতে থাকবে। সম্ভব হলে চামচ দিয়ে কাঁটাগুলো বেছে নিতে পারেন। 
এরপর সামান্য একটু তেঁতুল অল্প পানিতে গুলে কষানো মরিচ-রসুনে দিতে পারেন। সঙ্গে দিন এক চিমটি চিনি। এবার একটু জ্বালটা বাড়িয়ে নাড়তে থাকুন। এতে তেল ধীরে ধীরে ওপরে উঠে আসবে। একটু নেড়েচেড়ে নামিয়ে নিন। নামিয়ে এর ওপরে একটু সরিষার তেল দিয়ে দিন। তাতে ঘ্রাণ বেশ ঝাঁজালো হবে। এর ওপর হালকা ভেজে নেওয়া ইলিশের টুকরো দিয়ে ঢেকে রাখুন। তাতে ইলিশের টুকরোগুলো নরম হয়ে যাবে। 

উচ্ছের দারুণ পদ

জাফরানি মাটন

এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত

ঝটপট বানিয়ে ফেলুন জিবে জল আনা আম-কাসুন্দি মাখা

আমাদের প্রাচীন পানীয়

লইট্টা শুঁটকির লারা

পাতে থাক ভিন্ন স্বাদের দুই পদ

গরমে আরামের খাবার শজনে দিয়ে কই মাছ

গরমের আরামে খান রঙিন ফল দিয়ে দই-চিড়া

ভিন্ন স্বাদ পেতে রান্না করুন বাটার চিকেন